স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুরে মেঘনা নদীতে ফেলা জালে যাত্রীবাহী লঞ্চ এমভি বোগদাদীয়া-৭ আটকিয়ে যাওয়ায় জেলেরা ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় লঞ্চে থাকা প্রায় ১৫ জন যাত্রী আহত হয় এবং প্রায় আধা ঘন্টা লঞ্চ জালে আটকা থাকায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। রোববার বিকেল ৫টায় চাঁদপুর লঞ্চঘাট ত্যাগ ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় মতলব উত্তর মোহনপুর ছঢাকী বাহাদুরপুর এলাকায় স্থানে এ ঘটনাটি ঘটে। লঞ্চে থাকা কয়েকজন যাত্রী জানায়, চাঁদপুর থেকে বিকাল ৫টায় লঞ্চটি ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওনা হয়। মতলব উত্তর মোহনপুর নামক স্থানে গেলে লঞ্চটি জেলেদের মাছ ধরার জালে আটকা পড়ে। এতে জেলেরা ক্ষিপ্ত হয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে লঞ্চে থাকা প্রায় ১৫ জন যাত্রী আহত হয়। প্রায় আধা ঘন্টা লঞ্চ জালে আটকা থাকায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। চাঁদপুর বিআইডব্লিউটিএ (বন্দর) কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক জানায়, আমি অফিসিয়াল কাজে ঢাকা আছি। এ পর্যন্ত কেউ আমাকে বিষয়টি জানায় নি। তবে আমি এখনি খবর নিচ্ছি।
শিরোনাম:
সোমবার , ৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৩ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- যাত্রীবাহী লঞ্চ বোগদাদীয়া-৭ এর উপর জেলেদের ইটপাটকেল নিক্ষেপ
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
