শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুরে এই প্রথম নৌ পুলিশ বড় সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে । যাত্রীবাহী ২টি লঞ্চে অভিযান চালিয়ে ১২ বস্তা ৫২ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১টায় নদীর মাঝ খানে মানিক-৫ ও ফারহান-৩ লঞ্চে অভিজান চালিয়ে কারেন্ট জাল জব্দ করে নৌ পুলিশ। শুক্রবার সকাল ১১ টায় নৌ পুলিশের এস পি মোঃ শাহরিয়ার চাঁদপুরে আসার পর তার উপস্থিতিতে জব্দকৃত জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। জানা যায়, মুন্সিগঞ্জ থেকে ১২ বস্তা কারেন্ট জাল যাত্রীবাহী ২টি লঞ্চে উঠিয়ে আলুর বস্তার নিচে লুকিয়ে রাখে। নৌ পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্পীড বোট নিয়ে নদিতে গিয়ে লঞ্চে অভিজান চালায়। ষাটনল এলাকায় মেঘনা নদিতে থাকা অবস্থায় মানিক ৫ ও ফারহান ৩ লঞ্চে অভিজান চালিয়ে কারেন্ট জাল জব্দ করে। পরে লঞ্চ দুটি চাঁদপুর লঞ্চ ঘাটে এনে লেবার দিয়ে লঞ্চের ভিতরে আলুর বস্তার নিচ থেকে কারেন্ট জাল তুলে নিয়ে আসে। এ সময় নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বি এম নুরুজ্জামানের নেতৃত্বে ইন্সপেক্টর আবুল হোসেন ও ইনচার্জ মোশারফ হোসেন সঙ্গীয় পুলিশ যাত্রীবাহী ২টি লঞ্চে অভিযান চালিয়ে ১২ বস্তা কারেন্ট জাল জব্দ করেছে। মানিক ৫ লঞ্চে ৯ বস্তা কারেন্ট জাল জব্দ করায় ও জেনে এই অবৈধ কারেন্ট জাল বহন করার অপরাধে লঞ্চটিকে সকাল পর্যন্ত ঘাটে আটক রেখে পরে ছেড়ে দেয়। অতিরিক্ত পুলিশ সুপার বি এম নুরুজ্জামান জানায়, মা ইলিশ রক্ষা করতে নৌ পুলিশ কারেন্ট জাল জব্দ করার জন্য এই অভিজান চালাবে। যে কোন ভাবেই হক এই কারেন্ট জাল লঞ্চে বহন করতে দেওয়া হবে না। নৌ পুলিশ এই অভিজান অব্যহত থাকবে।

