বিষ্ণুদী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার:॥
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও পররাষ্ট্র মন্ত্রনালয়ক বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এমপি বলেন, এখানকার পরিবেশ শিক্ষা ব্যবস্থা অত্যান্ত ভালো। এখানে ছাত্র-ছাত্রী সবাই প্রাণের উচ্ছাসে পড়া লেখা করছে। একটি শিক্ষা প্রতিষ্ঠান শুধু মানুষ তৈরীর কারিগর। আর মাদ্রাসা শিক্ষা এখন শুধু ধর্মীয় শিক্ষা দেওয়া হয়না এখানে সব ধরনের শিক্ষা দেওয়া হয়। আমার যতটুকু যানা এই মাদ্রাসার পরীক্ষার ফলাফল ভালো। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের সুনাগরিক গড়ে তোলার লক্ষে কাজ করছে। যারা এই প্রতিষ্ঠানের উন্নতির জন্য কাজ করছেন সকলকে ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন, ধর্ম মানুষকে সুনাগরিক হতে শিখায়। যারা ধর্মের নামে জঙ্গিবাদ করছে তারা ইসলামের শত্রু। তারা কোরআন এবং ইসলামের ভুল ব্যাখা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। ইসলাম কখনো বলেনি মানুষ হত্যা করতে কিন্তু তারা ইসলামের নামে আজ মানুষ হত্যা করছে। যারা ভুল ব্যাখা দিয়ে জঙ্গিবাদ করছে এটি একটি গুরুতর অপরাধ। পবিত্র কোরআনে ক্ষমার কথা বলা হয়েছে। আর তারা তার বিপরীতে মানুষ হত্যা করছে। তারা আজ সারা বিশ্বের কাছে ইসলামকে হেও প্রতিপন্œ করছে। তারা আসলে ইসলামের অনুসারী না। তারা কখনোই ইসলামী নিয়ম কানুন পালন করেনা। তারা মুসলাম সেজে সমাজে অপকর্ম করে। তাই আমাদের সকলকে সচেতন থাকতে হবে। সকলকে জঙ্গিবাদ দমন করতে কাজ করতে হবে। পরে শহরের বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং আলিম পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাদ্রাসা গর্ভনিং বডির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার, মাদ্রাসা গর্ভনিং বডির সাবেক সভাপতি প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ জসিম উদ্দিন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ১০ শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হাসেন (এসডু) পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, মুক্তিযুদ্ধা সালাউদ্দিন, মাদ্রাসা গভনিং বডির সদস্য অধ্যাপক আব্দুল জব্বার মিয়া, আওয়ামী নেতা আব্দুস সামাদ টুনু, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. অলিউল্ল্যা ওলি, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক আনোয়ার হোসেন জীবন, ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, রামপুর মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর মো. মাঈনুদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, মাদ্রাসা কমিটির সদস্য গিয়াস উদ্দিন সুলতান ভূঁইয়া ও আবুল হোসেন পাটওয়ারী।
