প্রায় এক যুগ পূর্বে ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালী এলাকায় আলোচিত এক হত্যাকান্ডের আসামী জামিনে এসেই প্রতিপক্ষ এক যুবককে হত্যার চেষ্টার করার অভিযোগ উঠেছে। ঘটনা শুনে পুলিশ দু’ দফা গিয়ে মমিন হোসেন (৩৫) নামে ওই আসামীকে তার হিংসাত্মক ও উদ্যত আচরণের কারণে আটক করতে পারেনি। পরদিন সন্ধ্যার পর পুলিশ তাকে দেশীয় অস্ত্রসহ আটক করে। এ ব্যাপারে ঘটনার শিকার ওই যুবক রাজিম হোসেন মঙ্গলবার বিকেলে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে।
জানা গেছে, ২০০৪ সালের ১৫ ফেব্রুয়ারি পৌর এলাকার বড়ালী এলাকায় রূপবানু নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করে মমিন হোসেন। ঘটনার পর সে বিদেশ পালিয়ে যাওয়ার ৭ বছর পর ফিরে আসলে ২০১১ সালের ২৮ মে থানা পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। সম্প্রতি সে কৌশলে জামিনে বেরিয়ে আসার পর এলাকায় ধর্ষণসহ একের পর অপকর্ম শুরু করে। এর প্রতিবাদ করার কারণে রাজিম হোসেনকে গতকাল মঙ্গলবার সকালে মমিন হোসেন তাকে হত্যার চেষ্টা করে। এসময় রাজিম প্রাণে বেঁচে যাওয়ার পর থানায় লিখিত অভিযোগের পর পুলিশ দুই দফা চেষ্টা চালিয়ে আটক করতে না পারায় অবশেষে সন্ধ্যার পর তাকে আটক করে থানায় নিয়ে আসে।
শিরোনাম:
শনিবার , ২৯ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৪ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

