
মিজানুর রহমান
চাঁদপুর পৌর এলাকার ৫নং ওয়ার্ডের রঘুনাথপুর ওয়াপদা চৌরাস্তায় স্থানীয় যুবদলের দু� নেতা ও কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল শনিবার রাত ১১টায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় যুবদলের স্থানীয় নেতা নবীন খান (২৫) ও মহসিন খান (২৮)কে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে নবীন খানের অবস্থা গুরুতর। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো এবং বুকে ছুরিকাঘাত করা হয়েছে।
আহত মহসিন খান জানান, ওয়াপদা চৌরাস্তায় তারা ক্রিকেট খেলা দেখে বৈশাখী মেডিকেল হলে বসা অবস্থায় ভাঙ্গাপুল এলাকা থেকে ছাত্রলীগের ক�জন কর্মী সিএনজি স্কুটারযোগে এসে তাদের উপর অতর্কিত হামলা চালায়। পূর্বের রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে রঘুনাথপুর এলাকায় আবারো সহিংসতা শুরু হয়েছে। উক্ত ঘটনায় সেখানে উত্তেজনা বিরাজ করছে।
