ফাহিম শাহরিন কৌশিক খান
চাঁদপুর সদর উপজেলা ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের মাধ্যমে রঘুনাথপুরের ১নং ওয়ার্ডের বিকল হওয়া বৈদ্যুৎতিক ট্রান্সফরর্মার না লাগানোর কারণে বিদ্যুৎ না পাওয়ায় প্রায় ৩ মাস যাবৎ পানির পাম্প বন্ধ রয়েছে। রঘুনাথপুরের প্রায় শতাধিক গ্রাহক ব্যাপক ভোগান্তি শিকার হয়ে পড়েছে। পল্লীবিদ্যুৎতের কর্মকর্তাদের গাফলতির ও দুর্নীতির কারণে ঐ এলাকার অর্ধ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় জনগণের মাঝে ব্যাপক ক্ষোভের সৃস্টি হয়েছে। সরজমিনে গিয়ে জানা যায়, মধ্যে রঘুনাথপুরের ১নং ওয়ার্ডে খনকার্গ মাদ্রাসার পাশে পাবলিক হেলর্থ পক্ষ থেকে গ্রামীণ পানি সরবরাহ প্রকল্প মাধ্যমে ২০০৩ সালের সেপ্টেম্বর মাসে একটি বিশুদ্ধ পানির পাম্প বসানো হয়েছে। এ এলাকায় আর্সেনিকমুক্ত করার লক্ষ্যে সরকার পানির পাম্প বসিয়ে প্রায় শতাধিক পরিবারের মাঝে পানি সরবরাহ করছে। এ গ্রামের ৪-৫ হাজার মানুষ এ বিশুদ্ধ পানি পাণ করে জীবণ ধারণ করেন। বিগত ৩ মাস পূর্বে এ এলাকার বৈদ্যুৎতিক ট্রান্সফরমারটি জ্বলে যাওয়ার কারণে পানির পাম্প বন্ধ হয়ে যায়। পল্লী বিদ্যুৎতের কর্মকর্তাদের সাথে সাথে অবহিত করা হলেও তারা এক সপ্তাহ পর এসে বিকল হওয়া ট্রান্সফরমারটি খুলে নিয়ে যায়। রঘুনাথপুরের পানির পাম্প থেকে পানি সরবরাহ করার জন্য একটি বিশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা চাঁদপুর টেকনিক্যাল পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে বন্ধ হওয়া পাম্পটি চালানোর জন্য দ্রুত বিদ্যুৎ দেওয়ার জন্য কর্মকর্তাদের সুপারিশ করে। তারা প্রতিমাসের বিল পরিশোধ করা শর্তেও তাদের কাছে পল্লী বিদ্যুৎতের কর্মকর্তারা ট্রান্সর্ফামার দেওয়ার নাম করে ২২ হাজার টাকা ঘুষ দাবি করে বলে অভিযোগ করেছে কমিটির সদস্যরা। তারা আরো জানান, ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম খান, বেশ কয়েকবার পল্লী বিদ্যুৎতের কর্মকর্তাদের বিদ্যুৎ দেওয়ার জন্য অনুরোধ করলেও তারা দেই দিচ্ছি বলে ঘুরাইতে থাকে। পল্লী বিদ্যুৎতের কর্মকর্তাদের চাহিতা মাফিক ঘুষের টাকা দেওয়া শর্তেও তারা এখনো নতুন ট্রান্সর্ফামার না দিয়ে তালবাহানা শুরু করেছে। ভোক্তভুগিদের দাবি মধ্যে রঘুনাথপুরে বিদ্যুৎতের সমস্যাদি দ্রুত সমাধান করে পূর্ণরায় এ বিশুদ্ধ পানির পাম্পটি চালু করলে এ এলাকার জনগণ ভোগান্তি থেকে মুক্তি পাবে।
শিরোনাম:
শুক্রবার , ১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
