চাঁদপুর : পুরানবাজারে অটোরাইস মিলের উড়ন্ত ছাইয়ে আক্রান্ত শিশু নাট্য শিল্পি রাজু ওরফে বুন্দির (১১) চোখের চিকিৎসা রাইস মিলের মালিকদের আর্থিক সহযোগিতায় অবশেষে করা হল। গতকাল শুক্রবার দুপুর বারটায় চক্ষু চিকিৎসক ডা. মনোজ কান্তির মাধ্যমে তার চিকিৎসা করানো হয়েছে।
সম্প্রতি পুরানবাজার মধুসূদন হাই স্কুল মাঠে ক্রিকেট খেলার সময় রাইস মিলের উড়ন্ত ছাই ঢুকে রাজুর চোখ মারাত্মক ভাবে আক্রান্ত হয়। তার পর থেকে সে চোখে দেখতে পারেনি। চোখ ফুলে যন্ত্রণায় কাতরাচ্ছিল। তার বাবা দিনমজুররে কাজ করে অনেক কষ্টে সংসার চালায়। ছেলের চিকিৎসার জন্য যে অর্থ প্রয়োজন তা না থাকায় এতদিন পর্যন্ত ডাক্তার দেখাতে পারেনি। রাজু সংসারের অভাব অনটনের কারনে পুরানবাজারের ভাই ভাই স্পোর্টিং এর কেয়ার টেকারের কাজ করত ও অনুপমের নাট্য শিল্পি হিসাবে অভিনয় করত। এই সংক্রাত একটি রিপোর্ট চাঁদপুর বার্তায় প্রকাশিত হলে মিল মালিকদের দৃষ্টিগোচর হয়। মানবিক দিক বিবেচনা করে পুরানবাজার রাইস মিলের মালিক মাইনুল ইসলাম কিশোর, নকিব চৌধুরী, বাদশা হাজী, গোবিন্দ সাহা, বেলায়েত হোসেন ও শফিক হাওলাদার তার চিকিৎসার জন্য আর্থিক ভাবে সহযোগিতা করেন।
পুরানবাজার আজমির অটোরাইস মিলের মালিক ও চেম্বার অফ কমার্সর সাবেক কার্যকরী সদস্য মাইনুল ইসলাম কিশোর বলেন, শিশু নাট্য শিল্পি রাজুর চিকিৎসার জন্য যত টাকার প্রয়োজন পুরোটাই সহযোগিতা করে চিকিৎসা করে তাকে সুস্থ করা হবে। এতেই প্রমান হয় মানুষ মানুষের জন্য।
