কচুয়া প্রতিনিধি :চাঁদপুরের কচুয়ায় হরিপুর গ্রামের সাংবাদিক মোঃ খোরশেদ আলম শিকদারের নির্মানাধীন ভবনের শ্রমিক নগদ ৭৫ হাজার টাকাসহ প্রায় এক লক্ষ টাকার মালামাল নিয়ে ১৮জানুয়ারী শুক্রবার রাতে পালিয়ে যায়। তাদের গ্রামের বাড়ি চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ১০নং মনগাছা ইউনিয়নের তারাপুর মিস্ত্রি পাড়া গ্রামের আবজাল মিয়ার ছেলে আশরাপুল, একই গ্রামের মোঃ ফজলু মিয়ার ছেলে ইব্রাহীম এবং শাহাপাড়া বটতলা গ্রামের মেহেদুর। বিবরনে প্রকাশ, গত ২০/২৫ দিন ধরে সাংবাদিক খোরশেদ আলম শিকদারের নির্মানাধীন ভবনে ঠিকাদার রবিউলের মাধ্যমে আশরাপুল, ইব্রাহীম ও মেহেদুর রাজমিস্ত্রি হিসেবে কাজ করে আসছে। ঘটনার দিন ১৮ জানুয়ারী শুক্রবার বিকেলে খোরশেদ আলম শিকদার ঠিকাদার রবিউলকে দেয়ার জন্য আশরাপুলের মাধ্যমে নগদ ৫০ হাজার পাঠায়। আশরাপুল টাকা রবিউলকে না দিয়ে রাতে নির্মানের যন্ত্রাংশসহ নির্মান সামগ্রী এবং কাজে থাকাকালীন সময়ে ঋন বাবদ আরো ২৫ হাজার টাকাসহ ৯৮ হাজার ৫শ টাকা নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়।
শিরোনাম:
মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আরও সংবাদ
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
