চাঁদপুর সদর উপজেলা রাজরাজেশ্ব ইউনিয়ন পরিষদের মুল্যবান মালামাল প্রকাশ্যে ও গোপনে লুট করা হচ্ছে। স্থানীয় এলকাবাসীর অভিযোগ ‘রক্ষক হয়ে চেয়ারম্যান পরিষদের মালামাল অত্যসাত করছে। শনিবার প্রকাশ্যে দিবালোকে ইউনিয়ন পরিষদের ১হাজার লিটারের একটি মদিনা প্লাষ্টিকের পানির ট্রাংকি নামমাত্র টাকার কোনো প্রকার নিয়ম নিতীকে তোয়াক্কা না করে বিক্রি করে দিয়েছেন পরিষদের চেয়ারম্যান। পানির ট্রাংকির ক্রেতা ইউনিয়ন যুবলীগনেতা হুমায়ুন কবির বাচ্চু দুপুর ১২টার ট্রলারযোগে সটি চাঁদপুর বড় ষ্টেশন এলাকার যমুনা রোড়ের একটি বাড়িতে নিয়ে যেতে দেখা যায়। অনুসন্ধানে জানা যায়, সাবেক সফল পররষ্ট্র মন্ত্রী ও চাঁদপুর ৩ আসনের টানা ২ বারের নির্বাচিত সফল সংসদ ডা. দীপুর মনি এমপি’র একান্ত চেষ্টায় নির্মিত পরিষদের পূর্বের ভবনটি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় বর্তমানে ঢালীর বাজারে টিনের তৈরী কার্যালয়ে চলছে পরিষদের কার্যক্রম। পূর্বের ভবনটি নদীগর্ভে বিলীন হয়ে গেলেও ভগ্যক্রমে উদ্ধার হওয়া ভবনের কম্পিউটার, ফ্যান, সৌর বিদ্যুৎ, চেয়ার-টেবিল, প্লাষ্টিকের পানির ট্রাংকিসহ সকল মালামালগুলো বর্তমানে ও কার্যালয়ে অযতেœ পড়ে আছে। এই সুযোগে লুট হয়ে যাচ্ছে সেই মালামাল। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী অভিযোগ করে বলেন, গোপনে এবং প্রাকাশ্যে চেয়ারম্যান এবং স্থানীয় যুবলীগের এক নেতা মিলে ঐ মালামালগুলো একটি একটি করে সরিয়ে নিয়ে যাচ্ছে। এছাড়াও অভিযোগ রয়েছে চাঁদপুর সরকারি কলেজে পড়া চেয়ারম্যান অবুল প্রধানিয়ার দুই মেয়ের চাঁদপুর শহরের ভাড়াটিয়া বাড়িতে পরিষদের চেয়ার টেবিল রয়েছে। এ ব্যাপারে অবুল হোসেন প্রধানিয়ার সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বিষয়গুলো সম্পূর্ন অস্বীকার করেন। শধু তাই নয় গতকাল শনিবার কোনো প্রকার নিয়মনীতি না মেনে ১হাজার লিটারের (মদিনা ) প্লাষ্টিকের পানি ট্রাংকিটি ব্রিক্রি করার কথাও তিনি অস্বীকার করেন। পানির ট্রাংকিটি চাঁদপুরে আনা হয়েছে এবং সেই ছবি সাংবাদিকদের কাছে প্রমান আছে এমন কথা শোনার পরে চেয়ারম্যান মুঠো ফোনের লাইনটি কেটে দেন। এলাকার সাধারণ সচেতন মানুষগুলো তাই বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের বিশেষ দৃষ্টি কামনা করেছেন।
শিরোনাম:
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

