
হাজীগঞ্জ সংবাদদাতা: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসা মোকাবেলায় অসহায় ও দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপির দিক নির্দেশনায় রাজারগাও ইউনিয়নের ৫৫০জন অসহায় দরিদ্রদের মাঝে ৫০০ টাকা করে মোট ২ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
৮ জুন রাজারগাঁও ইউনিয়ন পরিষদ ভবনে টাকা বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আ. হাদি মিয়া। এসময় উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল গণি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন হাজী’সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নির্বাচিত সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা উপস্থিত ছিলেন।
