রেলওয়ে শ্রমিকলীগের কেন্দ্রীয় সভাপতি এড: হুমায়ুন কবির
শেখ হাসিনার সরকারের সময় রেলওয়ের ব্যাপক উন্নয়ন হয়েছে
শওকতআলী॥
লাকসাম রেলওয়ে জংশনে রেলকর্মকতার বিদায় অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এড: হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনার সরকারের সময় রেলওয়ের ব্যাপক উন্নয়ন হয়েছে। বিগত ১শ বছরেও এমন উন্নয়ন বাংলাদেশে হয়নি। এ সরকার জনগনের ও দেশের উন্নয়নের সরকার। এ সরকারকে আগামী নির্বাচনে আরারও দেশ পরিচালনার জন্য সুযোগ দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি রেলওয়ে কর্মকতা কর্মচারীদের সঠিক ভাবে দায়িত্ব পালন করে দেশকে আরো উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য আহবান জানান। বাংলাদেশ রেলওয়ের লাকসামের কর্তকতা জে,আর.আই মো: তোফাজ্জল হোসেনের অবসরোত্তর বিদায় সংবর্ধনা অত্যান্ত জাঁকজমক পূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় রেলওয়ে কর্মকতা,কর্মচারী ও সুধীজনের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে লাকসাম জংশন রেলওয়ে ষ্টেশন প্রাঙ্গঁনে এক বিদায় সংবর্ধনা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে করা হযেছে। এ অনুষ্ঠানের আয়োজনে ছিলেন,লাকসাম রেলওয়ের কর্মকতা ও কর্মচারীবৃন্দ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এড: হুমায়ুন কবির। অনুষ্ঠানে ষ্টেশন মাস্টার মো: জালাল উদ্দিনের সভাপতিত্বে ও রেলওয়ে শ্রমিকলীগ লাকসাম শাখার সাধারন সম্পাদক হাছান আহমেদ পলাশের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের, লাকসাম উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, , কাউন্সিলর মো: খলিলুর রহমান,মোহাম্মদউল্লা,সহকারী সার্জন ডা: জামাল হোসেন, ষ্টেশন মাস্টার মো: জালাল উদ্দিন, লাকসাম রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক স্বপন কান্তি বড়–য়া,এস.এস.এ.ই(ওয়ে)কুমিল্লাও লাকসামের দায়িত্বরত কর্মকতা লিয়াকত আলী মজুমদার,টি আই/টি আবু তাহের,এসএস এ ই আবু হানিফ শিকদার,এসএসএই ( হেড টিএক্য আর ) মো: হাসিম উদ্দিন,এসএসএই(সিগন্যাল) আহমেদ আলী,এসএসএই(ইলেক) মোহাম্মদ হারুন,সিআই/আর এনবি জাহাঙ্গীর আলম,জেআরআই রেজাউল করিম। এ ছাড়া স্থানীয় আরো কমৃকতা ও কর্মচারীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলোয়াত ও অনুষ্ঠানে দোয়ায় মুনাজাত পরিচালনা করেন, মাওলানা আ: মান্নান। বিদায় সংবর্ধনা উপলক্ষে একটি স্মরনিকা প্রকাশ করা হয়। অনুষ্ঠানের শেষে বিদায়ী অতিথিকে ক্রেষ্ট প্রদান করেন, এস.এস.এ.ই(ওয়ে)কুমিল্লাও লাকসামের দায়িত্বরত কর্মকতা লিয়াকত আলী মজুমদারসহ অন্যান্য কর্মকতাবৃন্দ। এ ছাড়া অনুষ্ঠানে সকল অতিথিকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।
