
স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর কবিরাজ বাড়ীর বায়তুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, চাঁদপুর জেলা শাখার সভাপতি, জাতীয় দৈনিক অনুপমা এর সম্পাদক, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মো. রোকনুজ্জামান রোকন। গত ১৬ জুন শুক্রবার বাদ জুম’আ মসজিদ পরিচালনা কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে এবং সকলের সম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন। এ সময় তিনি উপস্থিত মসজিদ কমিটির সকল সদস্য ও মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি সকলকে মসজিদের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার জন্য কমিটি এবং সকল মুসল্লীদের সাথে পরামর্শ করে কাজ করার জন্য আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম, মসজিদ কমিটির সাবেক সভাপতি মো. ইসমাইল হোসেন ঢালী, ভারপ্রাপ্ত সভাপতি হারুন মুন্সী, লোকমান কবিরাজ, হুমায়ুন গাজী, সাবেক সেক্রেটারী সৈয়দ কবিরাজ, মুসলিম গাজী, রহুল আমিন কবিরাজ, সফিক কবিরাজ, শাহীন কবিরাজ, মোতালেব কবিরাজ, তাহের কবিরাজ, মনির গাজী, ডাঃ রহমান, সেরাজল হক মৌলভী, ওহিদ গাজী, মোরাদ গাজী, ইসমাইল গাজী, মমিন কবিরাজ, সোলেমান কবিরাজ, দেলোয়ার হোসেন কবিরাজ, মনির কবিরাজ। রোটা. মো. রোকনুজ্জামান রোকন চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর গ্রামের মরহুম আলহাজ্ব লোকমান মিয়ার ছেলে। বাগাদী নানুপুর চৌরাস্তা মোড় চাঁদপুরজমিন হাসপাতাল এ- ডায়াগণস্টিক সেন্টারের চেয়ারম্যান, চাঁদপুরজমিন কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক। রাজনৈতিক অঙ্গনেও তিনি এখন পরিচিত মুখ। এছাড়াও তিনি ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির কার্যকরি কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাকা ওয়ার্ল্ডটেক কম্পিউটার এ- ইনফরমেশন টেকনোলজী’র চেয়ারম্যান, নানুপুর জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি, বাগাদী নিজ গাছতলা ঈদগাঁ পরিচালনা কমিটির সহ-সভাপতি, রোটারি ক্লাব অব চাঁদপুর এর পরিচালক পাবলিক রিলেশন, চাঁদপুর চেম্বার অব কমার্স এ- ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক, সদস্য: চাঁদপুর ডায়াবেটিক সমিতির কার্যকরি কমিটি, সদস্য: চাঁদপুর প্রেসক্লাব, আঞ্জুমানে খাদেমুল ইনছান, ঢাকাস্থ চাঁদপুর জেলা সমিতি, ঢাকাস্থ কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটি, বাগাদী আহম্মদিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা, আজীবন সদস্য: চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর কন্ঠ বিতর্ক ফাউন্ডেশন, সাধারণ সম্পাদক: ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতি। সাংবাদিকতা জীবনে তিনি জাতীয় দৈনিক মানবজিন, দৈনিক আমারদেশ, টেলিভিশন চ্যানেল এনটিভিতে সুনামের সাথে কাজ করেছেন। দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভির চেয়ারম্যান এর পিএস এবং বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
শিরোনাম:
শুক্রবার , ১৫ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
