
রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশার উদ্যোগে গতকাল ৩০ এপ্রিল শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের রেলওয়ে কিন্ডারগার্টেন স্কুলে অসহায় গরীব ও দুঃস্থ অর্ধশতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
গতকাল ৩০ এপ্রিল শুক্রবার বিকেলে রেলওয়ে কিন্ডারগার্ডেন স্কুল প্রাঙ্গনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির উপদেষ্টা রোটাঃ পিপি কাজী শাহাদাত পিএইচ এফ, রোটারী ৩২৮২ ডেপুটি গর্ভনর রোটাঃ মফিজ উদ্দিন সরকার, রোটারী ক্লাব অব চাঁদপুরের চার্টার প্রেসিডেন্ট রোটাঃ রোকেয়া বেগম পিএইচএফ, ইলেক্ট প্রেসিডেন্ট রোটাঃ মাহমুদা খানম, রোটাঃ ভাইস প্রেসিডেন্ট-১, রোটাঃ আলমগীর মিজি আলম,রোটাঃ ভাইস প্রেসিডেন্ট -২ আয়কর উকিল রোটাঃ কাজী খায়রুল হাসান জুমনসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।
উক্ত বিতরনী অনুষ্ঠানে ক্লাবের সকল সদস্যদের আর্থিক সহায়তায় ৫০ টি পরিবার কে প্রায় ১ সপ্তাহের খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/
