শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলা ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নে দোকানঘর এলাকার বেরীভাধের উপরের রাস্তায় দিয়ে দুই অটোরিক্সা প্রতিযোগীতা করে চালাতে গিয়ে খাদে পড়ে উল্টে যাত্রী বাচ্চু শেখ (৭০) অকাল মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২ লক্ষ টাকার বিণিময়ে সমঝোতা হওয়ার পর ময়না তদন্ত ছাড়া মরদেহ পরিবারের লোকজন নিয়ে যায়। গত শনিবার সকাল সাড়ে ১১ টায় রামদাসদি হাসান বেপারীর বাড়ীর সামনে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতের চাঁদপুর ২৫০ সয্যা বিশিষ্ট সরকারী হাসপাতালে নিয়ে আসে। ঘটনা সূত্রে জানাযায়, রামদাসদী সুইজ গেইট এলাকার মাধু শেখের বাড়ীর বাচ্চু শেখ (৭০) অটোরক্সিা ট^াদপুরেআসার আসছিল। অটোরিক্সাটি ৪ জন যাত্রী নিয়ে চাঁদপুর আসার পথে অপর আরেকটি বপেরোয়া গতিতে এসে প্রতিযোগীতা দিয়ে চালোতে যায়। এসময় রঘুনাথপুর নাজিমের অটোরিক্সার চালক রাসেল ও জাফরাবাদ শব্দার খান বাড়ির শিপনের অটোরক্সিা চালক মুন্না উভয়ই বেপরোয়া ভাবে চালাতে গিয়ে অটোরিক্সা উল্টে এই দুর্ঘটনাার কবলে পড়ে। অটোরিক্সাটি খাদে পড়ে বাচ্চু শেখের গায়ে পড়লে ঘটনাস্থালে আহত হয়ে হাসপাতালে আনার পর মৃত্যু বরণ করেন। এছাড়া, একই এলাকার যাত্রী তাজুল ইসলাম (৪৫) ও সেলিম ভুইয়া (৫০) তাদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। নিহত বাচ্চু শেখের মৃত্যুর খবর পেয়ে তার স্বজনরা হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়ে। সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়। পড়ে নিহতের পরিবার কোন প্রকার মামলা করবেনা বলে জানিয়ে সমঝোতায় ২ লক্ষ টাকায় রফা দফা হওয়ার পর ময়না তদন্ত ছাড়া লাশ নিয়ে যায়। এদিকে অটো রিক্সার মালিক রঘুনাথপুর ৫ নং ওয়ার্ডের নাজিম ও তার লোকজন হত্যার ঘটনায় জড়িমানা করায় শনিবার রাত ৮ টায় লোকজন নিয়ে তার অটো রিক্সার চালক রাসেলের বহরিয়ায় বাড়ীতে যায়। তারা রাসেলকে না পেয়ে তার মা আছিয়া বেগম(৪০) , বোন খাদিজা আক্তার (২০) ও আছমা আক্তার (১৪) কে সিএনজিতে জোরপুর্বক উঠিয়ে রঘুনাথপুর এনে নাজিমের বাড়ীতে আটক করে রাখে। জড়িমানার টাকা দেওয়ার জন্য তাদেরকে চাপ সৃষ্টি করে। রাতভর ২ মেয়ে ও মা নাজিমের বাড়ীতে আটক থাকার পর টাকা দেওয়ার কথা বলে গতকাল রবিবার সকাল ১১ টায় আছিয়া বেগম ও তার মেয়ে খাদিজা কৌশলে বের হয়ে আসে। তারা দুজন থানায় এসে আটক থাকা আছমা বেগমকে উদ্ধার করার জন্য পুলিশের সরনাপন্ন হয়। পরে পুরানবাজার ফাড়ির ইনচার্জ মাহাবুব মোল্লা ৫ নং ওযার্ডের রঘুনাথপুরের সাবেক মেম্বার মোশারফের মোবাইলে ফোন করে আটক আছমা বেগমকে ছেড়ে দেওয়ার জন্য বলে। কিন্তু তারা পুলিশের সাথেগড়িমশি করতে থাকে। অপহরন ও চাঁদাবাজি মামলা থানায় দায়ের করার কথা শুনে অবশেষে তারা আছমা কেগমকে ছেড়ে দেয়।
। এদিকে সালিশি সুত্রে জানাযায়, বৃদ্ধর মৃত্যুর ঘটনায় আগামী ২৫ তারিখ ২ লক্ষ টাকা দিবে বলে জানাযাযায়।

