চাঁদপুর শহরে গভীর রাতে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে আটক শিবির কর্মীকে আটক করেছে। আজ রোববার আটককৃতদের দু’ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করার পর তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়। জানা যায়, চাঁদপুরে জামাত শিবিরের নেতাকর্মীরা সম্প্রীতিকালে বেশ কয়েকটি নাশকতার ঘটনা ঘটিয়েছে। শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে ও নাশকতা রোধে মডেল থানা পুলিশ বিএনপি ও জামাত শিবিরের অনেক নেতাকর্মী ইতিপূর্বে আটক করেছে। তারই ধারাবাহিকতায় গত কাল শনিবার গভীর রাতে মেথারোড এলাকায় ম্যাচে অভিযান চালায়। এ সময় শিবির সন্দেহে পুলিশ ১২নং চান্দ্রা ইউনিয়নের মাস্টার শামীমের ছেলে রাসেল গাজী (১৮), ফরিদগঞ্জ বড়ালী গ্রামের নূর মিয়া তালুকদারের ছেলে আরমান হোসেন (১৮), কচুয়া শফিকুর রহমানের ছেলে জাবেদ পাটওয়ারী (১৮), আশিকাটির রুস্তম খানের ছেলে মোঃ জুবায়ের (২০), ফরিদগঞ্জের চরভাঙ্গার শাহজাহান গাজীর ছেলে নাজমুল হাসান (১৮), মানিক হোসেনের ছেলে ওমর ফারুক (১৮), অলি আকবরের ছেলে এমরান হোসেন (১৮), শাহরাস্তির ছোবহানের ছেলে সাইফুল (১৮)কে আটক করা হয়। আটককৃতরা আলআমিন স্কুল এন্ড কলেজে এইচএসসিতে অধ্যয়নরত অবস্থায় শিবিরের সম্পৃক্ত বলে জানা যায়। তাদেরকে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে বোমা বিস্ফোরণের ঘটনায় ও চিত্রলেখায় পুলিশের উপর হামলা এবং ভাংচুরের মামলায় আটক দেখানো হয়। তাদেরকে আদালতে প্রেরণ করার পর আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ে দেয়। একটি সূত্র জানায়, আটককৃতদের মধ্যে আশিকাটির ্রুস্তম খানের ছেলে মোঃ জুবায়ের শিবিরের মূল ক্যাডারদের লিডার। সে শহরের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টি করে। আলআমিন স্কুল এন্ড কলেজের ছাত্ররাও জানায় জুবায়ের শিবিরের ১ নম্বর নাশকতাকারী নেতা।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

