স্টাফ রিপোর্টার:
চাঁদপুর শহরের টাউনহল বিল্ডিয়ের রাজধানী মেডিকেল হলের ক্যাশ বা´ থেকে সুকৌশলে ১২লক্ষ চুরি করেছে,মেডিকো ফার্মাসিটিকেলের সেল্সম্যাম মো: আবদুল মালেক হোসেন জয়(২৪)। ঘটনাটি ঘটেছে,গতকাল সোমবার রাতে রাজধানী মেডিকেলের ভিতরে । সিসি ক্যামেরায় চুরির ঘটনা দেখতে পেয়ে,দোকানের মালিক হুমায়ুন খানসহ অন্যান্য স্টাফরা তাকে আটক করে। ঘটনা ফাঁস হওয়ার পর রাজধানী মেডিকেলের মালিক টাকার শোকে জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচিছল। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে হুমায়ুন খান জানান। জানা যায়, ,মেডিকো ফার্মাসিটিকেলের সেল্সম্যাম মো: আবদুল মালেক হোসেন জয়কে গত প্রায় ৪মাস যাবত রাজধানী মেডিকেলের ক্যাশ বা´ে বসার সুযোগ করে দেন, হুমায়ুন খান। এই সুযোগ কাজে লাগিয়ে মো: আবদুল মালেক হোসেন জয় নিজের ব্যবহৃত মোবাইল সেটটি ক্যাশ বা´ে রেখে সুকৌশলে ১ হাজার টাকা, ৫শ টাকার নোট বাজ করে রেখে মোবাইল সেটটি দিয়ে চাপ দিয়ে প্রতিদিন কয়েক বারে প্রায় ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যেত। এদে করে দেখা যায়,দীর্ঘ ৪ মাসে সে রাজধানী মেডিকেল থেকে প্রায় ১২লক্ষ সুকৌশলে চুরিকরে নিয়ে গেছে। দোকানের মালিক জানান, বিভিন্ন সময় পাটিকে ঔষদের টাকা দিতে না পারায় সন্ধেহের সৃস্টি হয়। যার ফলে সোমবার রাতে কয়েকজন মিলে পাহাড়া দিতে গিয়ে সে হাতে নাতে ধরা পরে। পরে এলাকার ব্যবসায়ীরা তাকে উওম মধ্যম দিয়ে আটক করে রাখে পুলিশের কাছে দেওয়ার জন্য। এ রিপোট লেখা পর্যন্ত টাউন হল বিল্ডিয়ের রাজধানী মেডিকেল হল এলাকায় ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা বিরাজ করতে দেখা গেছে। চোর আ: মালেক জয় ঘটনা সম্পকে শিকার করেছে।সে ফরিদগঞ্জ উপজেলার ১৪ নং চর রামপুর ইউনিয়নের,চররামপুর গ্রামের সর্দার বাড়ির সিরাজ সদারের ছেলে।
