রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর শাহাতলিতে বাড়ির মালিকের অবহেলার কারনে বৈদ্যুতিক সর্ট সার্কিটে জিল্লু (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার শাহাতলিতে এ মৃত্যুর ঘটনা ঘটে।
জানাযায়, শাহাতলি এলাকার কারি বাড়ির সোহেল কারির বাড়িতে কাজ ভবন নির্মানের কাজ করতে যায় শ্রমিকরা। ঘটনার সময় দুপুর বেলা নির্মান শ্রমিক জিল্লু কারির বাড়ির সোহেল কারির নির্মানাধিন ভবনের কাজ করতে ছিলো। এ সময় উক্ত কক্ষের বৈদ্যুতিক তার এলোমেলো অবস্থায় ঝুলন্ত ছিলো। নির্মান কাজের রড একপাশ থেকে অন্য পাশে নেওয়ার সময় উক্ত ঝুলন্ত তারে রড লেগে তাৎক্ষনিক শ্রমিক মাটিতে লুটিয়ে পরে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জিল্লুকে মৃত বলে ঘোষনা করে।
