চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি স্বপন মাহমুদকে ১২ ডিসেম্বর বুধবার বিকেল ৪টায় ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ ও ডিবি।
অন্যদিকে শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান পাটওয়ারীকে একই স্থান থেকে আটক করা হয়। চাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসীম উদ্দিন জানান, চেয়ারম্যান স্বপন মাহমুদসহ ইউপি সদস্য নাশকতা ও গাড়ি ভাংচুর মামলায় আটক দেখানো হয়েছে।
