
স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা জনসাধারণকে কোভিট-১৯ ( করোনা ) সচেতনতায় মাস্ক বিতরণ করেছেন।
রবিবার সকালে ইউনিয়নে ডিজিটাল সেন্টারে বয়স্ক ভাতা নিতে আসা এবং বিভিন্ন সেবা নিতে আসা জনসাধারণকে সামাজিক দূরত্ব বজিয়ে রেখে চলার জন্য অনুরোধ করেন।
এ সময় যাদের মুখে মাস্ক নেই,তাদের মাঝে তিনি মাস্ক বিতরণ করেন। যাদের মুখে মাস্ক নেই তাদের সকল প্রকার সেবা দেওয়া বন্ধ থাকবে। কোভিট -১৯ থেকে মুক্ত থাকার জন্য ইউনিয়নের প্রতিটি মানুষকে মাস্ক পরিধান করার জন্য তিনি অনুরোধ করেছেন, এবং অযথা দোকান পাঠে বসে থাকার জন্য নির্দেশ প্রদান করেন।
এ ছাড়া ও আসন্ন পয়লা বৈশাখে কোন প্রকার দোকান পাঠ, জুয়ার আসর, এবং রমযান মাসে দিনের বেলায় হোটেল, চায়ের দোকান বন্ধ রাখার জন্য ইউনিয়নে মাইকিং করেন। মাস্ক বিতরনের সময় ইউপি সদস্য নাজির হোসেন, আবু সাঈদ হাওলাদার, ইউপি সচিব ফজলুল হক, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটার আবুল হোসেন উপস্থিত ছিলেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/
