জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে – শাহরাস্তি উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আছর হযরত শাহরাস্তি বোগদাদী (রঃ) এর মাজার শরীফে এ মিলাদ-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক তোফায়েল আহমেদ ইরানের সভাপতিত্বে আলোচনা সভা ও মিলাদ-মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মানিক, রোটারিয়ান খন্দকার মনিরুজ্জামান শান্ত, মোঃ মাসুদ আলম পাটওয়ারী, যুবলীগ নেতা মোঃ জসিম উদ্দিন, মোঃ কবির হোসেন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ খোরশেদ আলম, মোঃ ফারুক হোসেন, মোঃ মোশারফ হোসেন মুশু, টামটা উত্তর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ কামরুল ইসলাম, মেহের উত্তর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন প্রমুখ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা, ২০০৪ সালের রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে এবং সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের সহধর্মীনি রুবী ইসলামের রোগ মুক্তি কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

