
শাহরাস্তি প্রতিনিধি:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় গ্রুপিংয়ের কারণ দেখিয়ে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শাহরাস্তি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, পৌর মেয়র মোঃ মোস্তফা কামাল।
তিনি সন্ধায় এ ঘোষণা দেন। পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, আমি বেগম খালেদা জিয়ার আদর্শে দলের একজন কর্মী হিসেবে থাকতে চাই। অতীতে দলের সাথে যেভাবে পদ ছাড়া কাজ করেছি, আগামীতেও জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহম্মদ মানিক ভাইয়ের নেতৃত্বে সকল কর্মসূচীতে অংশ নিব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে দলে কোন শৃঙ্খলা নেই। এত গ্রুপিং করে দল চালানো যায় না। স্থানীয় নেতাদের মূল্যায়ন না করে জেলা থেকে ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। যা আমরা অবগত নই। কিছু ছাত্রের নাম এসেছে, যাদের আমিও চিনি না। এভাবে ছাত্রদলকে ধ্বংস করা হচ্ছে।
