
শুধু জিপিএ-৫ পেলেই চলবে না, শিক্ষার গুনগত মান বজায় রাখতে হবে।
………………….উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিয়াজী
মোঃ জামাল হোসেনঃ শাহরাস্তি ন্যাশনাল ভিক্টোরি স্কুল এন্ড কলেজের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। গত ৫ জানুয়ারী শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় অবস্থিত তাজুল ইসলাম ভিলায় শাহরাস্তি ন্যাশনাল ভিক্টোরি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়। ভিক্টোরি স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে ও কলেজ পরিচালক নুরুন্নবী রবিনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরি স্কুল এন্ড কলেজের সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নান মোল্লা, টামটা উত্তর ইউপির আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দিদার হোসেন পাটওয়ারী, প্রাক্তণ শিক্ষক আব্দুল হালিম মাষ্টার। এসময় উপস্থিত ছিলেন মোঃ আলমগির হোসেন, আব্দুর রশিদ, আব্দুল হালিম, শামছুল আলম, মোঃ সেলিম মিয়া সহ শিক্ষক অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শুধু জিপিএ-৫ পেলেই চলবে না, গুনগত মানের শিক্ষায় সুশিক্ষিত হতে হবে। এখান থেকে মান সম্মত শিক্ষায় নিয়ে তোমরা আগামীতে অনেক বড় হবে। আশা করি উপজেলার মধ্যে এ স্কুলটি মান সম্মত শিক্ষায় অর্জন করবে।
