শাহরাস্তি ব্যুরোঃ- স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক পৌর কাউন্সিলরদের বৈষম্যমূলক, অসম্মানজনক মাসিক সন্মানী ভাতা বৃদ্ধির প্রতিবাদে ও প্রস্তাবিত ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন শাহরাস্তি পৌরসভার আয়োজনে বয়কট ও কলম বিরতি কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কমিটির নিদের্শ মোতাবেক সারাদেশের ন্যায় ৫ মার্চের কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১ টায় শাহরাস্তি পৌরসভার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংগঠনটির নেতারা পৌর প্রতিষ্ঠানটিকে সমাজের প্রয়োজনে জনকল্যাণমূখী করার জন্য যুগোপযোগী আইন সংশোধনের দাবি জানান। কাউন্সিলর নেতারা বলেন, গত ১১-০১-২০১৭ তারিখে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক কাউন্সিলরদের মাসিক ভাতা মাত্র ৮ হাজার টাকা বাড়ানো হয়েছে যা স¤পূর্ণ অমানবিক ও বৈষম্যমূলক। এসময় তারা সরকারের দিনবদলের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে “ক” শ্রেণির কাউন্সিলরদের মাসিক ভাতা ২৫০০০/= “খ” শ্রেণির জন্য ২০০০০/= “গ” শ্রেণির জন্য ১৫০০০/= টাকা নির্ধারণ করার দাবি জানান। এছাড়া মানববন্ধনে সংগঠনটি ৮ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো ঃ ১. পৌর কাউন্সিলরদের মাসিক সম্মানী ভাতা সময় উপযোগী ও সম্মানজনকভাবে বৃদ্ধি করতে হবে। ২. পৌরসভার কর্মকর্তা/কর্মচারীদের বেতন-ভাতা সরকারের রাজস্ব তহবিলথেকে দিতে হবে। ৩. পৌর কাউন্সিলরদের সম্মান পদমর্যাদা নির্ধারণ করতে হবে। ৪. পৌরসভার টেন্ডার কমিটির সভাপতি কাউন্সিলরদের নিয়োগ দিতে হবে। ৫. পৌর পরিষদের সিদ্ধান্ত ছাড়া দেশী-বিদেশী প্রকল্প, কর্মচারী নিয়োগ, টেন্ডার আহবান, হাট-বাজার খাস আদায় করা যাবে না এ মর্মে বিধান থাকতে হবে। ৬. দেশী-বিদেশী কোন প্রকল্প ওয়ার্ডে দেয়ার অধিকার কাউন্সিলরদের দিতে হবে ও ওয়ার্ডভিত্তিক কাউন্সিলরদের কাজের তদারকি ও প্রত্যায়নপত্র দেয়ার বিধান থাকতে হবে। ৭.পৌর কাউন্সিলরদের মন্ত্রণালয় থেকে পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা থাকতে হবে ও কাউন্সিলরদের দেশ-বিদেশে মেয়রদের ন্যায় প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে। ৮. পৌরসভার নির্বাচন পদ্ধতির পরিবর্তন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, পৌরপ্যানেল মেয়র মোঃ বাহার উদ্দিন, প্যানেল মেয়র-২ সকিনা বেগম, প্যানেল মেয়র-৩ মোঃ মনিরুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মমতাজ বেগম, কাউন্সিলর নুর মোহাম্মদ মোল্লা, মোঃ মুকবুল্ আহমেদ, মোঃ শাহাব উদ্দিন আলম, বাবু প্রহল্লাদ চন্দ্র দে, কাজী আঃ কুদ্দুস, মোঃ সফিউল্লাহ মিয়াজী, বাবু বিকাশ মজুমদার, মোঃ তুষার চৌধুরী রাসেল, মোঃ নাজির হোসেন পাটোওয়ারী, মোঃ আবুল হোসেন প্রমুখ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
