
মোঃ জামাল হোসেনঃ শাহ্রাস্তি পৌরসভার পানির পাইপ লাইনের প্রতিস্থাপন কাজের উদ্ভোধন করা হয়েছে গতকাল বুধবার সকাল ১১টায় পৌরসভার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন পৌর মেয়র হাজী আব্দুল লতিফ এ পানির পাইপ লাইনের প্রতিস্থাপন কাজের উদ্ভোধন করেন। কাজের ঠিকাদার সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য প্রকোশলী অধিদপ্তর চাঁদপুর জেলার আওতায় শাহ্রাস্তি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পানির পাইপ লাইনের প্রতিস্থাপন কাজে প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে এ কাজ সম্পূর্ন করা হবে। পানির পাইপ লাইনের প্রতিস্থাপন কাজের উদ্ভোধন কালে উপস্থিত ছিলেন শাহ্রাস্তি উপজেলা জনস্বাস্থ্য প্রকোশলী মোঃ কামরুজ্জামান, শাহ্রাস্তি প্রেস ক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, কাউন্সিলর মো: মনিরুল ইসলাম, তুষার চৌধুরী রাসেল, বিকাশ মজুমদার, সহকারী প্রকশলী নিরঞ্জন কুমার, উপ-সহকারী প্রকশলী (সিভিল) মোঃ হাসানুজ্জামান, ঠিকাদার রুহীদাশ বণিক, পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হায়দার সহ নেতৃবৃন্দ।
