
শাহরাস্তি ব্যুরোঃ চাঁদপুরের শাহরাস্তিতে জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, প্রামাণ্য চিত্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মেহের উচ্চ বিদ্যালয় থেকে ফেস্টুন, ব্যানার, বেলুন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি ধারণ করে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভার শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর প্রামান্য চিত্র প্রদর্শিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টুর সঞ্চলনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিব উল্যাহ মারুফ, সহকারী কমিশণার ভূমি লিটুস লরেন্স চিরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মানিক লাল মজুমদার, উপজেলা প্রাণি সম্পদ দুলাল চন্দ্র ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোফায়েল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মে হাবিবা মুমু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্যাহ চৌধুরী, উপজেলা প্রকৌশলী মোঃ রেজওয়ানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশেকুর রহমান, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, সূচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূ্ইঁয়া, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, চিতোষী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ আব্দুর রহিম, করফুলেন্নেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ উৎপলা রানী পাল, খিলাবাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন, প্রধান শিক্ষক রতন কান্তি দত্ত, মোঃ ইমাম হোসেন, প্রদীপ কুমার চক্রবর্তী, মোঃ হাবিব উল্যাহ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, প্রচার সম্পাদক জে.এম আনোয়ার, উপজেলা পৌর প্যানেল মেয়র মোঃ বাহার উদ্দিন বাহার, পৌর উন্নয়ন সমন্বয় কমিটির আহ্বায়ক নুর মোহাম্ম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রেদোয়ান হোসেন সেন্টু, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ ইমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক মোঃ সোহেল হোসেন, ছাত্রলীগ সহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আওয়ামীলীগ, অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও এলাকার সুধীজন।
