
মোঃ জামাল হোসেন ॥ “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, মানব পাচার, বাল্য বিবাহ প্রতিরোধে শাহরাস্তিতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিমনয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩ জুন বিকাল ৩ টায় উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অধ্যক্ষ এম.এ আউয়াল মজুমদারের সভাপতিত্বে ও শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক মামুনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন নবাগত শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ওসি (তদন্ত) মোঃ দিলদার আজাদ, শাহরাস্তি প্রেস ক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, শাহরাস্তি উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক নূর মোহাম্মদ মোল্লা, যুগ্ন আহবায়ক মোঃ মুকবুল হোসেন, সূচীপাড়া দক্ষিণ ইউ.পি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, সূচীপাড়া উত্তর ইউ.পি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান পাটওয়ারী, রায়শ্রী দক্ষিণ ইউ.পি চেয়ারম্যান আঃ ছাত্তার, কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিক, জেলা অটোরিক্সা অটোটেম্পু মালিক সমিতির নেতৃবৃন্দ, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ, পৌর সভার বিভিন্ন ওয়র্ডের কাউন্সিলর, শাহরাস্তি মডেল থানা ও পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক, সহকারী উপ-পরিদর্শক সহ সকল পুলিশ সদস্য,বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিরোনাম:
রবিবার , ৩১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
