
মিজান লিটন
জেলার শাহরাস্তি উপজেলায় চাচাতো ভাইয়ে কোপে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সে উপজেলার ১০ নম্বর টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও গ্রামের হাজী বাড়ীর আহত হানিফ (৪৫)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে সোমবার দুপুরে তার মৃতদেহ গ্রামের বাড়ীতে আনা হয়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার বিকেলে চাচাতো ভাই জামাল হোসেন (৩৫) এলোপাতাড়ি দেশীয় অস্ত্রের কোপে মারাত্মকভাবে জখম হয় হানিফ। স্থানীয়রা তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রবিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় হানিফ মারা যায়।
ইউপি সদস্য আফছার মিয়া জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে হানিফের মৃত্যুর খবর পেয়ে চাচাতো ভাই জামাল হোসেন এলাকা থেকে পালিয়ে গেছে।
শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন মামুন কে বলেন, হনিফের পরিবার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আনিছ ঘটনাস্থলে রয়েছে।
শিরোনাম:
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
