
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে নতুন করে আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ৩৫৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ মে) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বৃহস্পতিবার চাঁদপুরের ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব হতে আসা ফলাফলে নতুন করে ৩ জনের রিপোর্ট পজেটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন জানান, শাহরাস্তি উপজেলায় এ পর্যন্ত ১ হাজার ৯ শ’ ৬৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে ৩৫৯ জনের করোনা পজেটিভ ও ১ হাজার ৭ শ’ ৪ জনের নেগেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে ৯ জন মারা গেছেন। হোম আইসোলেশনে রয়েছেন ৫৪ জন।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/
