
শিক্ষা ক্ষেত্রে জননেত্রীর প্রধানমন্ত্রী শেখ হাছিনার নেতৃত্বে ব্যাপক উন্নয়ন হয়েছে ॥
………………………………..মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম
মোঃ জামাল হোসেনঃ শাহরাস্তিতে পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত দ্বিতল ভবন উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। এসময় তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে জননেন্ত্রী শেখ হাছিনা ব্যাপক উন্নয়ন সাধন করছেন। আমাদের উচিত এ সরকারের হাতকে শক্তিশালী করা। অত্র বিদ্যালয়ের প্রতি আমার সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা এ বিদ্যালয়কে আধুনিকায়ন করার লক্ষে কাজ করে যাবো। বিদ্যালয়ের বাকি সমস্যা গুলো সমাধান করা হবে। বিদ্যালয়ের সহকারি শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র দের উপস্থাপনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, পৌর আওয়ামীলীগ উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম আহবায়ক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান বেপারী, বিদ্যালয়ের সহকারি শিক্ষক সনজিত কুমার সরকার। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য শরীফ হোসেন পাটওয়ারী, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হায়দার। অভিভাবক সদস্য সাবেরা সুলতানা সহ শিক্ষক অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
