
মোঃ জামাল হোসেন ঃ
শাহরাস্তিতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উল্যাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্যাহ চৌধুরী প্রমুখ।
এতে অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মামুন ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দুলাল চন্দ্র ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোফায়েল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, খাজা মাইনুদ্দিন, ইউপি চেয়ারম্যান মোঃ জহিরুল আলম মানিক, ডা. আবদুর রশিদ, মোঃ মনির হোসেন, শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ কামাল হোসেন, প্রধান শিক্ষক প্রদীপ ভট্টাচার্য্য, মোঃ ইমাম হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল বন্ধু ভট্টাচার্য্য, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক শাহ মোহাম্মদ এনামুল হক কমল।
সভায় পহেলা বৈশাখ উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ওইদিন সকাল ৮টায় উপজেলার মেহের উচ্চ বিদ্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে মিলিত হবে। র্যালিতে অংশ গ্রহনকারী স্কুল-কলেজের মধ্যে সেরাদের পুরষ্কৃত করার ঘোষনা দেয়া হয়। র্যালি শেষে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে এবং বিকেলে বাংলাদেশ বেতারের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পহেলা বৈশাখ উপলক্ষে রয়েছে মেলার আয়োজন। মেলায় উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন স্টল প্রদর্শণের সিদ্ধান্ত হয়। যাতে গ্রাম বাংলার ঐতিহ্য ফুটে উঠবে। বাঙ্গালীর ঐতিহ্য রক্ষায় বর্ণিল সাজে পহেলা বৈশাখ মানুষের জীবনে বয়ে আনবে শান্তির বার্তা এমনটাই প্রত্যাশা করেছেন উদযাপন কমিটি।
শিরোনাম:
বুধবার , ২৪ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
