মোঃ জামাল হোসেন ঃ
ভোক্তা অধিকার সংরক্ষিত আইন-২০০৯ প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আজ বিকেল ৪ টায় শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনাতনে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোসাঃ জেসমিন আকতার বানুর সভাপতিত্বে যুগ্ম সচিব ও পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ড. মোঃ শাহাদাৎ হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তিনি বক্তব্য দিতে গিয়ে বলেন, ভোক্তা অধিকার আইন সম্পর্কে সকলকে জানতে হবে। প্রতিটি নাগরিক এ আইন সম্পর্কে অবগত থাকলে ভেজাল প্রতিরোধে সহায়ক হবে। ভোক্তা অধিকার আইন বিরোধিদের প্রতি আমরা কোন ছাড় দেবো না। ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সমগ্র বাংলাদেশে অভিযান চলছে।
উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলামের উপস্থাপনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আবদুল লতিফ।
এতে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খান, সূচীপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, মেহের উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ি মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার।
সেমিনারে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ আবদুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, ইউপি চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটন, জোবায়েদ কবির বাহাদুর, ওমর ফারুক দর্জি, মোঃ আবদুর রশিদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, সাংবাদিক, ইউপি সদস্য, ব্যবসায়ি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিরোনাম:
রবিবার , ২৬ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
