
শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা: মরনঘাতি (কোভিড-১৯) করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন কার্যকরে শাহরাস্তি থানা পুলিশের পক্ষ হতে উপজেলার বিভিন্ন জনসমাগম স্থলে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামূলক প্রচারণা অব্যহত রয়েছে। সোমবার (১৯ এপ্রিল) দিনব্যপী উপজেলার বিভিন্ন এলাকায় লকডাউন নিশ্চিতকরণে জনসমাগম স্থলে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে পুলিশ। মাস্ক বিতরণ করেছে বিভিন্ন স্থানে।
শাহরাস্তি থানা সূত্রে জানা যায়, লকডাউন পরিস্থিতিতে অবাধ যাতায়াত না করা, সরকার নির্দেশিত দোকানপাট বন্ধ রাখা, মাস্ক পরিধান করা ও স্বাস্থ্য বিধি মেনে চলাফেরা করা সহ বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে সচেতন রাখতে উপজেলার মালরা, ফতেহপুর, শাহরাস্তি বাজার, পতিচৌঁ, বরুলিয়া, খনেশ্বর, কাঁকৈরতলা, বানিয়া চৌঁ, কালিয়াপাড়া ও দোয়াভাঙ্গা এলাকায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে পুলিশ সোমবার দিনভর প্রচারণা চালিয়েছে।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, কাঁচা বাজার, ঔষধের দোকানসহ প্রশাসন নির্দেশিত প্রতিষ্ঠানগুলো ব্যতীত অন্যসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। এছাড়া সংক্রমণ হতে বাঁচাতে সকলকে লকডাউন মেনে চলার অনুরোধ জানান তিনি।
ওই সময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোরশেদুল আলম, সহকারী উপপরিদর্শক (এএসআই) কাজী হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/
