
বর্তমান সরকার জনগণের ভাগ্য উন্নয়নের জন্যই কাজ করে যাচ্ছেন
—— সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
শাহরাস্তি ব্যুরোঃ শাহরাস্তি উপজেলা প্রশাসনের উদ্যোগে গরীব, দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি তার ঐচ্ছিক তহবিল ও জেলা পরিষদের তহবিল থেকে নগদ অর্থ ও অনুদানের চেক বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। তিনি বলেন, বর্তমান সরকার গরীব, দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়া করার জন্য করে যাচ্ছেন। অতীতে বহু সরকার ক্ষমতায় আসলেও জনগণের জন্য তেমন কোন উন্নয়ন কাজ করে দেখাতে পারেনি। তাই বর্তমান সরকার জনগণের ভাগ্য উন্নয়নের জন্যই কাজ করে যাচ্ছেন। গতকাল শুক্রবার বিকাল ৪টায় উপজেলা মিলনায়তনে গরীব, দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে তার ঐচ্ছিক তহবিল থেকে ১০হাজার টাকা করে ১৪ জনকে ও জেলা পরিষদের তহবিল থেকে ৩ হাজার টাকা করে ২২ জনের মাঝে চেক বিতরণ কালে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন গরীব, দুস্থ লোকেরা দুবেলা ভাত খেতে পারে তখন তাদের অভাব অনটন থাকে না। বহু মেধাবী ছাত্র-ছাত্রী অর্থের অভাবে লেখাপড়া করতে হিমসিম খাচ্ছে, কিন্তু বর্তমান মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সুবিধার্তে তাদের মাঝে এ অর্থ বিতরণ করেন। বর্তমান সরকার ক্ষমতায় থাকায় অবস্থায় বহু রাস্তা-ঘাট, পুল, ব্রীজ, কালভার্ট ও স্কুল কলেজের ভবন নির্মান করে যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফরিদ উল্যাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, জেলা পরিষদের সদস্য মোঃ তুহিন খান, উপজেলা প্রকৌশলী মোঃ রেজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশেকুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, সহ-সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ। পরে সন্ধ্যায় শাহরাস্তি পৌর মেয়র হাজী আবদুল লতিফের বাস ভবনে উপজেলা আওয়ামী লীগ উন্নয়ন সমন্বয় কমিটির মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজী আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফরিদ উল্যাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, পৌর উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক নুর মোঃ মোল্লা সহ বিভিন্ন ইউনিয়নে উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
