প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তিতে দশম শ্রেনীর এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গত ২৪ জানুয়ারি রাতে শ্যামল চন্দ্র শীল (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে পৌরসভার ৪ নং ওয়ার্ডের ঘুঘুশাল গ্রামের মৃত ইন্দ্র মোহন শীলের পুত্র। ঘটনার বিবরণে জানা যায় ওই গ্রামের নতুন বাড়ির স্থানীয় একটি স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী ঘটনার দিন রাত সাড়ে ৮ টায় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর হতে বের হলে শ্যামল তার মুখ চেপে ধরে শ্লীলতাহানি করে। এ সময় ওই ছাত্রীর ডাক চিৎকারে লোকজন ছুটে এলে শ্যামল পালিয়ে যেতে সক্ষম হয়। রাতেই তাকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার কথা স্বীকার করে। শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ নূর হোসেন মামুন জানান, আটককৃতকে ২৫ জানুয়ারি বুধবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের জবানবন্দীর জন্য কোর্টে প্রেরণ করা হয়েছে।
