
মোঃ জামাল হোসেন ঃ
উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি এ প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তিতে ২ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সমাপ্ত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে গত রোববার ও সোমবার অনুষ্ঠিত ২ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ।
উপজেলার ৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি প্রতিষ্ঠানের ৪জন শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান অলিম্পিয়াড ও ২৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের প্রকল্প উপস্থাপন করেন।
শিক্ষার্থীদের প্রকল্প মূল্যায়ন করে উপজেলায় স্কুল পর্যায়ে ১ম স্থান অর্জণ করে সূচীপাড়া উচ্চ বিদ্যালয়, ২য় স্থান নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও ৩য় স্থান চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয়। কলেজ পর্যায়ে ১ম স্থান অর্জণ করে চিতোষী ডিগ্রি কলেজ, ২য় স্থান সূচীপাড়া ডিগ্রি কলেজ ও ৩য় স্থান অর্জণ করে করফুলেন্নেছা মহিলা ডিগ্রি কলেজ।
এতে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মানিক লাল মজুমদার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দুলাল চন্দ্র ঘোষ, কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন।
বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহনকৃত প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্যাহ চৌধুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, উপজেলা আইসিটি কমিটির সাধারণ সম্পাদক ও সূচীপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল মান্নান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল প্রমুখ। এছাড়া বিজ্ঞান মেলায় অংশগ্রহনকৃত প্রতিষ্ঠানগুলোকে শান্তনা পুরস্কার দেয়া হয়।
শিরোনাম:
রবিবার , ২৮ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
