জামাল হোসেন
-শাহরাস্তির ঘড়িমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় বিদ্যালয় মিলানায়তনে এ আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী তাঁতীলীগের সিনিয়র যুগ্ম আহব্বায়ক ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ মাইন উদ্দিন মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতোষী পশ্চিম ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ পাটোয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুকুল আলম, মনিরে আজিম একাডেমীর সাবেক অধ্যক্ষ আমান উল্লাহ, অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম,।এ সময় উপস্থিত ছিলেন চিতোষী আর এম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল আউয়াল, ইউপি যুবলীগের সাবেক আহব্বায়ক মোঃ সাহেব আলী, ইউপি সদস্য মোঃ মোশারফ হোসেন, যুবলীগের যুগ্ম আহব্বায়ক সেন্টু, আওয়ামীলীগ নেতা মোঃ রুহুল আমিন, মনিরে আজিম একাডেমীর সহকারী শিক্ষক মোঃ কামরুল আহসান লিংকন সহ আওয়ামীলীগ, যুবলীগ, শিক্ষক, অভিভাবক সদস্য,অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন, আলোচনা সভা শেষে শহীদদের স্মরনে, মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এর সহধর্মীনি রুবি ইসলামের আত্মার মাখফেরাত এবং দেশ ও জাতীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা এনায়েত উল্লাহ।
