মোঃ জামাল হোসেন ॥ শাহরাস্তির টামটা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫ টায় উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন হয়। ইফতার মাহফিল ও আলোচনা সভা উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক শাহাদাত হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রভাষক নূরে আলম ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও টামটা উত্তর ইউ.পি চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রুহুল আমিন, শাহরাস্তি প্রেস ক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন তুষার, টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নজরুল ইসলাম, টামটা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক দিদার হোসেন পাটওয়ারী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মানিক, মনিরুজ্জামান শান্ত, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, টামটা উত্তর ইউনিয়ন যুবলীগের আহবায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান, যুবলীগ নেতা ওমর ফারুক প্রমুখ।
আলোচনা সভা ও ইফতার মাহফিল পূর্বে দেশ ও জাতীর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন রহমানিয়া নুরিয়া সুন্নীয়া মাদ্রাসার সহ-সুপার ডা. এম শামছুল হক।

