আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এলে এ দেশের উন্নয়ন হয়
—————-মেয়র হাজী আঃ লতিফ
মোঃ জামাল হোসেন ঃ– শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের প্রসন্নপুর নুরু মাস্টার বাড়ীতে শুভ বিদ্যুাতায়ন উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় খিলাবাজার নুরু মাস্টার বাড়ী এলাকায় এটি অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ নিমাই চন্দ্র পালের সভাপতিত্বে বিদ্যুতায়ন উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন শাহরাস্তি-হাজীগঞ্জের স্থানীয় সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার ও নৌ পরিবহন মন্ত্রনালয়ের সংসদয়ী স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। খিলাবাজার স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলামের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক, পৌর মেয়র হাজী আবদুল লতিফ। বাংলাদেশ আওয়ামীলগের উপ-কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ মোঃ শফিকুর রহমান,১৩ নং ওয়ার্ডের জেলা পরিষদের সদস্য মোঃ তুহিন খাঁন, ইউপি চেয়ারম্যান মোঃ আবু হানিফ, শাহরাস্তি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোঃ সিদ্দিকুর রহমান, বিশিষ্ট শিল্পপতী মোঃ নেছার আহমেদ পাটোওয়ারী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড,এম আনোয়ার, পৌর উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম-আহবায়ক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আবদুল মান্নান বেপারী, পল্লী বিদ্যুতের ইঞ্জিঃ মোঃ জামাল হোসেন, ইন্সপেক্টর মোঃ শরীফ হোসেন হুমায়ুন, ওয়ার্ড আওয়ামীগের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু বকর সিদ্দিক সোহেল, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন সহ আওয়ামীলীগ, যুবলীগ, বিদ্যুৎ সংযোগ গ্রাহকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনা সরকার, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এলে এ দেশের উন্নয়ন হয়, শাহরাস্তির প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে, বর্তমানে আওয়ামীলীগ সরকার উন্নয়ন সরকার, আওয়ামীলীগ সরকার যখন ক্ষমতায় আসে তখনই এদেশের উন্নয়ন হয়। যেমন বিদ্যুৎ, রাস্তা, ব্রীজ, কালবার্ট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নর্বনির্মিত ভবন এবং শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। তারই উন্নয়নের ধারাবাহিকতা রাখতে এ সরকারকে আবারও নৌকায় ভোট দিয়ে বিজিত করুন। প্রসন্নপুর নুরু মাস্টার বাড়ীর ৬২টি মিটার সংযোগ দেওয়া হয়েছে।
