
মোঃ জামাল হোসেন ॥
শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ দক্ষিণ পাড়া এলাকায় বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৭ ফেব্রুয়ারী বিকেল ৩ টায় রাগৈ শিশু মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
স্থানীয় ইউ.পি চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে ও শাহজাহান সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি মেজর (অবঃ) রফিকুল ইসলামবীর উত্তম মোবাইল কনফারেন্সের মাধ্যমে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন শাহরাস্তি-হাজীগঞ্জ এলাকায় ৭০ থেকে ৮০ ভাগ বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। আগামীতে সকল ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। আপনারা ভালো থাকুন, তাই কামনা করি। সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডে সকলেই সহযোগিতা করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগ উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক হাজী আবদুল লতিফ, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির শাহরাস্তি জোনাল অফিসের ডিজিএম মোঃ ফখর উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন পাটওয়ারী, পৌর আওয়ামী লীগ উন্নয়ন কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান বেপারী, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেদোয়ান হোসেন সেন্টু, আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন মুশু, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী সেফায়েত উল্লাহ চৌধুরী, আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন মুশু, ইউ.পি সদস্য মনছুর আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন, যুবলীগ নেতা মোঃ খালেদ, মাসুদ আলম, সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম রকি, ছাত্রলীগ নেতা আলমগীর হায়দার প্রমুখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
