
শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা ঃ চাঁদপুরের শাহরাস্তিতে সম্পত্তিগত বিরোধে ভাড়াটিয়া সস্ত্রাসী কতৃক দোকানপাটে হামলা করে ভাংচুর ও লুটপাট ঘটনা ঘটেছে । বুধবার সকাল ১০টায় শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর উত্তর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক ব্যবসায়ী সহ উভয় পক্ষের ১০-১২জন লোক আহত হয়। গুরুতর আহত ব্যবসায়ী হাবিব উল্যাকে শাহরাস্তি হাসপাতালে ভর্তি করা হয়।
ক্ষতিগ্রস্থ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, ঘটনার দিন সকাল ১০টায় হোসেনপুর বাজারের উত্তর মাথায় হাবিব উল্যার মুদি দোকানে হোসেনপুর গ্রামের নতুন বাড়ির নুরুল আমীনের স্ত্রী খুকি বেগম, তাঁর পুত্র ইব্রাহীম খলিলের (২২) নেতৃত্বে তাদের নিকট আতœীয় হাজিগঞ্জ উপজেলার কাইজাঙ্গা গ্রামের বাচ্চু খানের পুত্র মোশারফ হোসেন (২০), রিপন (১৯) ও একই উপজেলার সোনাইমুড়ি গ্রামের মুন্সিবাড়ির আঃ খালেকের পুত্র রিয়াদ হোসেন (১৮) হামলা চালিয়ে দোকান ভাংচুর ও মালামালসহ নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এ সময় খুকি ও তাঁর ভাড়াটিয়া হামলাকারিরা দোকান ব্যবসায়ী হাবিব উল্যার চোখে মরিচের গুড়া নিক্ষেপ করে তাঁকে বেদম মারধর করে দোকানের সাটাটার বন্ধ করে দেয়। এ ভাবে প্রায় দেড় ঘন্টা তান্ডবলীলা চালিয়ে আসাবস্থায় এলাকা ও বাজার ব্যবসায়ীরা ছুটে গিয়ে হাবিব উল্যাকে উদ্ধার করতে গেলে খুকি বেগম গংরা তাদের উপর মরিচের গুড়ি এলাপাতাড়ি নিক্ষেপ করে। এতে হাবিব উল্যা সহ কমপক্ষে ১০-১২জন আহত হয়। গুরুতর আহত হাবিব উল্যাকে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অন্যান্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নেয়। শাহরাস্তি মডেল থানাকে খবর দিলে উপ-পরিদর্শক মোঃ কামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘটনা নিয়ন্ত্রনে নিয়ে আসে। ঘটনাস্থল নুরুল আমিনের বসত ঘরের কাড়ে পালিয়ে থাকা হামলাকারী ইব্রাহীম খলিল, মোশারফ হোসেন, রিপন, রিয়াদ হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।
ক্ষতিগ্রস্থ দোকান ব্যবসায়ী হাবিব উল্যা জানায়, নুরুল আমিনের স্ত্রী খুকি বেগম, তাঁর ছেলে ইব্রাহীম খলিল, মোস্তফার স্ত্রী হাসিনা বেগমসহ অপরিচিত আরো ৪/৫জন লোক অর্তকীত ভাবে আমার চোখে মরিচের গুড়ি নিক্ষেপ করে এবং আমাকে বেদম মারধর করে। আমাকে মেরে রেখে তাঁরা আমার ক্যাশে থাকা নগদ সাড়ে চার লাখ হাতিয়ে নেয়। এছাড়া তাঁরা আমার দোকানের মালামাল, পেছনে গোডাউনের মালামাল ও মুরগীর ফার্মে হামলা চালিয়ে লুটপাট করে প্রায় ৭/৮লাখ টাকার ক্ষতিসাধন করে। জেলা পরিষদ হতে আমি ভূমি লীজ নিয়ে দোকান ঘর নির্মণ করে দীর্ঘ ২৫বছর যাবত ব্যবসা চালিয়ে আসছি। হঠাৎ প্রতিপক্ষ খুকি ও ইব্রাহীম খলিল গংরা আমার লীজ নেওয়া সম্পস্তি দখলের চেষ্টয় ব্যর্থ হয়ে এ হামলা চালিয়েছে। আমি আইনের আশ্রয় নিচ্ছি। ওই দোকানের পাশে দেলোয়ার স্টোরের মালিক দেলোয়ার হোসেন জানায়, হাবিব উল্যার গোডাউনের সাথে তাঁর গোডাউনে রক্ষিত প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট হয়। তিনি এ জন্য ঘটনাকারীদের দায়ী করেন।
এলাকাবাসীরা জানায়, হোসেনপুর এলাকার আনুমিয়ার পুত্র জামালের (৩৪) ইন্দোনে খুকি গংরা এই তান্ডবলীলা চালায় । খুকি গংদের এ বাসায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অসামাজি কার্যকলাপ এলাকায় ছড়িয়ে পড়ার ভয়ে জামালকে তাদের আয়ত্ত্বে রেখে অন্তরালে কাজ করে। জামালসহ আরো অনেকেই তাদের পেছনে রয়েছে তা তদন্ত করলে বেরিয়ে আসবে। এ রিপোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।
শিরোনাম:
শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
