মোঃ জামাল হোসেন ঃ
শাহারাস্তিতে নূরানী কিন্ডার গার্টেনের বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় শাহ্রাস্তি চিশতীয়া ইসলামিয়া আলীম মাদ্রাসা প্রাঙ্গণে এ বই উৎসব অনুষ্ঠিত হয়।
নূরানী কিন্ডার গার্টেনের পরিচালক মোঃ হাবিবুল হক মানিকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শাহ এমরানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কিন্ডার গার্টেনের পরিচালনা পর্ষদের সভাপতি হাজী মোঃ আমির হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর কাজী আঃ কুদ্দুস রানা, কিন্ডার গার্টেনের সেক্রেটারী মোঃ শহীদ উল্যাহ।
এ সময় অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ বই তুলে দেন।
