
মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের
আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে
————- মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
মোঃ জামাল হোসেন ঃ
মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। শেখ হাসিনার সরকার শিক্ষা ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তণ এনেছে। শাহরাস্তি উপজেলায় প্রথম ধাপে ২১টি ও দ্বিতীয় ধাপে ৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়। আগামীতে পর্যায়ক্রমে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়কে মাল্টিমিডিয়া প্রজেক্টরের আওতায় আনা হবে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শাহরাস্তি বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম একথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ জেসমিন আকতার বানু’র সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আবদুল লতিফ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা (চঃ দাঃ) মোঃ সিরাজুল ইসলাম। এতে বক্তব্য রাখেন-সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক শহীদ উল্যাহ বি.কম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ সাফিয়া বেগম প্রমুখ।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা খাজা মাইনুদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুর রব সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন- শোরসাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওঃ ইমাম হোসেন। গীতা পাঠ করেন- দেবকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইভা রানী দে।
শিরোনাম:
বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
