স্টাফ রিপোর্টার ॥ দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রধান উপদেষ্টা, চাঁদপুর জেলা আওয়ামী লীগ এর কার্যকরি কমিটির সদস্য ও ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মোঃ হাসান খান বলেছেন, যে কোন কাজে পরিশ্রম করলে তার সুফল পাওয়া যায়। তাই যে যেই অবস্থানে যে প্রতিষ্ঠানে কাজ করবেন, আন্তরিক হয়ে কাজ করতে হবে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান উন্নতি করতে হলে শ্রম ও মেধাকে কাজে লাগাতে হবে। এ বিষয়ে আমার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। শনিবার (৩ মার্চ) সকাল ৯টায় চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা এ খায়ের কিন্ডারগার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা শিক্ষার্থীদের শ্রেনী কক্ষে সঠিকভাবে পাঠদান করবেন। নিয়মিত পড়া আদায় করবেন। বাড়ির কাজগুলোও শিক্ষার্থীরা সঠিকভাবে সম্পন্ন করছে কিনা এ বিষয়ে তদারকি করবেন। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলেন, প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও শিক্ষা ব্যবস্থা ভালো হলে শিক্ষার্থীর সংখ্যা বাড়বে। আর এ জন্য আপনাদের সকলের আন্তরিকতা থাকতে হবে। প্রতিষ্ঠানের সুনাম থাকলে ছাত্র-ছাত্রী ডেকে আনতে হবে না। প্রতিষ্ঠানের সকলকে আরো আন্তরিক হয়ে কাজ করার জন্য আহবান জানান এবং অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি, জাতীয় দৈনিক অনুপমা এর সম্পাদক, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোঃ রোকনুজ্জামান রোকন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম। প্রধান শিক্ষক খাজা মো. মামুনুর রশিদ এর সঞ্চালনায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মো.আরিফুর রহমান। শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ আসাদুল্লাহ গালিব, নাতে রাসূল (সা.) পেশ করেন মো. রবিউল। উপস্থিত ছিলেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের প্রভাসক অর্জূন চন্দ্র, পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ইউপি সদস্য জাকির হোসেন, শাহ্ জালাল নান্নু, জাকিয়া শামীম, সিরতাজ বেগম মায়া, শাহ্ জালাল সাজু, রফিকুল ইসলাম, মো. নুরুজ্জামান, হাবিবুর রহমান, জাহিদুল ইসলাম মিলন। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুন্নাহার, তাছলিমা আক্তার, জেসমিন আক্তার, আখি, মানসুরা, নাছির উদ্দিন, সাজিদুল ইসলামসহ অভিভাবকবৃন্দ। সবশেষে ক্রীড়ানুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৬ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান উন্নতি করতে হলে শ্রম ও মেধাকে কাজে লাগাতে হবে ——– ড. মো. হাসান খান
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
