স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী জিলানী চিশতী কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ১৩ ডিসেম্বর বুধবার সকাল ১১.০০টায় কলেজ মিলনায়তনে জিলানী চিশতী কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী এর সভাপতিত্বে ও জিলানী চিশতী কলেজের ইংরেজী প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান।
প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান তার বক্তব্যে বলেন একজন পূর্নাঙ্গ মানুষ হতে হলে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধূলা বিকল্প নেই। শিক্ষা, খেলাধূলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে একজন শিক্ষার্থী দেশ ও সমাজের কল্যাণ বয়ে আনতে পারে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী হলে সে বিজয়টা শিক্ষার্থীরা কিভাবে গ্রহন করবে তা প্রতিযোগিতার মাধ্যমে শিখা যায়। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে স্পোটর্স এর একটি টিম থাকবে এর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় খেলবে এবং এতে জয়ী হওয়ার আগ্রহ তৈরি হবে। খেলাধূলার মাধ্যমে শিক্ষার্থীরা সমাজ ও রাষ্ট্র থেকে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক নির্মূল করতে পারবে। শিক্ষার্থীদের নেতৃত্বেই এটি নির্মূল করা সম্ভব ।
প্রধান অতিথি আরও বলেন ব্র্যান্ডিং জেলা চাঁদপুর এর স্বপ্নদ্রষ্টা জনপ্রশাসন পদক প্রাপ্ত জেলা প্রশাসক মো: আবদুস সবুর মন্ডল চাঁদপুরকে ব্যান্ডিং জেলা হিসেবে তৈরি করেছেন।তাই তো ব্র্যান্ডিং জেলা চাঁদপুর দেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে । ওয়েব পোটাল ও ই-নথি কার্যক্রমে সারাদেশে চেয়ে চাঁদপুর এগিয়ে। চাঁদপুর জেলার সকল অনলাইন সেবা জনপ্রশাসন পদক প্রাপ্ত জেলা প্রসাশক আবদুস সবুর মন্ডল স্যার এর নেতৃত্বে এর কার্যক্রম এগিয়ে চলছে । বিভিন্ন অনলাইন সফটওয়্যারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাঁদপুর জেলা পরিচিতি অর্জন করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন রুশদী পরিবারের কারনে আজ শাহতলী এলাকা শিক্ষার আলোয় আলোকিত হয়েছে। সাংবাদিক সোহেল রুশদী শিক্ষার মান-উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের ত্রান সচিব শাহ কামাল এ কলেজের ছাত্র ছিলেন এটা আমাদের গর্ব।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক জি এম শাহীন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান স্বপন মাহমুদ, শাহতলী কামিল (এম.এ) মাদরাসার অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি চাঁদপুর এর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমানসহ অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের প্রথমে উদ্বোধনী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হামান কর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র ঘোষ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও গভর্নিংবডির সদস্য আবুল কালাম আজাদ, জিলানী চিশতী কলেজের সহ: অধ্যাপক (কৃষি বিজ্ঞান) মো: কামরুল হাসান, বাংলা বিভাগের সহ: অধ্যাপক আলেয়া চৌধুরী, অর্থনীতি বিভাগের প্রভাষক ফারজানা আক্তার, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জিয়াউর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক হানিফ মিয়া, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ মানিক মিয়া।
অনুষ্ঠানে জিলানী চিশতী কলেজ থেকে ২০১৭ইং সালের এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা তুয জোহরাকে সংবর্ধনা ও পুরুস্কার প্রদান করেন প্রধান অতিথি চাঁদপুর এর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিলানী চিশতী কলেজের সহ: অধ্যাপক সাহেরা আক্তার, সহ:অধ্যাপক ভূগোল গোলাম সারওয়ার, প্রভাষক নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক শামীমা বেগম, প্রভাষক ছোহাইল আহমাদ চিশতী, প্রভাষক নুরুল বাতেন, প্রভাষক হাবিবুর রহমান, প্রভাষক মাহাবুবুর রহমান, প্রভাষক শাহাদাৎ হোসেন, হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের সহ:শিক্ষক লোকমান হোসেন, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, সহ. লাইব্রেরীয়ান নাছরীন আক্তার, গভনির্ং বডির অভিভাবক সদস্য জাকির মুন্সি, অভিভাবক সদস্য মো: শাহজাহান খান, যুবলীগ নেতা আবুল কাশেম ক্বারী, কম্পিউটার অপারেটর মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসান প্রমূখ।
অনুষ্ঠানে জিলানী চিশতী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান ও বিশেষ অতিথি চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক জি এম শাহীন,৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান স্বপন মাহমুদসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সবশেষে অনুষ্ঠানের সভাপতি গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
