
২৪ ঘন্টার মধ্যে প্রকাশিত সংবাদ প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে আইনগত ব্যবস্থা
—— উপজেলা আওয়ালীগ নেতৃবৃন্দ।
শাহরাস্তি ব্যুরোঃ মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার সাবেক সফল স্বরাষ্ট্র মন্ত্রী, নৌপরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপিকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত সংবাদ প্রকাশ করায় শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় শাহরাস্তি পৌর মেয়রের বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ জানান গত ১৭ মার্চ কয়েকটি দৈনিকে সংসদ সদস্য মহোদয়কে জড়িয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। উল্লেখিত সংবাদে বলা হয়েছে “শাহরাস্তি উপজেলা প্রেসক্লাব” নামক একটি সংগঠনের সৃষ্টি করার জন্য সংসদ সদস্য মহোদয়ের সম্মতি রয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। মাননীয় সংসদ সদস্য মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্র মন্ত্রী, মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়কে হেয়প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে সংবাদটি করা হয়েছে।
নেতৃবৃন্দ লিখিত বক্তব্যে আরো জানান আগামী ২৪ঘন্টার মধ্যে প্রকাশিত সংবাদটি প্রত্যাহার করা না হলে ও সাংসদ মহোদয়ের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে আমরা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনসমূহ কঠিন কর্মসূচী ঘোষণাসহ বিজ্ঞ আদালতে মানহানির মামলা করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক আলহাজ্ব আবদুল লতিফ। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু।
ওই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, পৌর আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম-আহবায়ক আবদুল মান্নান বেপারী, পৌর যুবলীগের আহবায়ক শাহ মোঃ এনামুল হক কমল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রেদোয়ান হোসেন সেন্টু, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা ইসকান্দার মিয়া সুমন, পৌর ছাত্রলীগ নেতা মোঃ আলমগীর হায়দার, মেহের ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম হেলালী প্রমুখ।
সম্মেলনে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, যুগ্ম-সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সহ-সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ, সাংগঠনিক সম্পাদক মীর মোঃ হেলাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক নোমান হোসেন আখন্দ, দপ্তর সম্পাদক জাকির হোসাইন খান, সহ-অর্থ ও প্রচার সম্পাদক মোঃ জামাল হোসেন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন, কার্যকরী সদস্য মোঃ কামরুজ্জামান সেন্টু প্রমুখ।
