
রফিকুল ইসলাম বাবু ঃ
বাংলাদেশকে বিশ্বের দরবারে অস্থিতিশীল রাষ্ট্রে পরিনত করার প্রতিবাদে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সারা দেশের ন্যায় চাঁদপুর পৌর ছাত্রলীগ শাখার আয়োজনে ২ ঘন্টাবাপি মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শহরের শপত চত্তরে এ মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, শহর ছাত্রলীগের সভাপতি সোহেল রাণার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক পারভেজ করিম বাব, সদর থানা ছাত্রলীগের সভাপতি এবিএম রেদোয়ান আহমেদ। সভা পরিচালনা করেন, শহর ছাত্রলীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ, সদর থানা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
