অভিজিত রায় ॥
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবস্থাপনায় চাঁদপুর প্রেসক্লাবের সম্মুখে উদ্যানের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ফিতা কেটে উদ্বোধনী কাজের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য ড. মো: গোলাম রহমান। তিনি বক্তব্যে বলেন সাংবাদিকা একটি মহান পেশা। চাঁদপুরে প্রেস অনেক সক্রিয় এর কারন এখানে গণতন্ত্রের চর্চা আছে। মফস্বলে যারা সাংবাদিকা করেন তারা হয়তো অনেক অর্থ রোজগার করতে পারেন না। কিন্তু সকল ক্ষেত্রে আপনারা সম্মান্নের আসনে থাকেন। অনেক ধনী ও বিজ্ঞজন যে অনুষ্ঠান আসন পান আপনার পদটির জন্য আপনিও সেখানে সম্মানিত হন। কার আপনারা আপনাদের পেশার প্রতি অবিচল থেকে সামাজিক দায়বদ্ধতা থেকে কাজটি করে যাচ্ছেন। সাংবাদিকরা হচ্ছেন সমাজ সংস্কারক। আপনাদের লেখনির মধ্য দিয়েই সমাজের ভাল মন্দ ফুটে ওঠে। সাংবাদিকদের দায়িত্বশীলতার মধ্য দিয়েই দেশ এগিয়ে যাচ্ছে।
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক বিএম হান্ননের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, ড্যাফোডিল গ্রুপের গণসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবীব কাজল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলন। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধরী, চাঁদপুর দিগন্তের প্রকাশক ও সম্পাদক অ্যাড. শাহজাহান খান, চাঁদপুর বার্তার প্রধান সম্পাদক শহীদ পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবর সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পটওয়ারী, শরীফ চৌধুরী, দৈনিক চাঁদপুর মেঘনা বার্তার প্রকাশক ও সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, দৈনিক চাঁদপুর প্রতিদিনের প্রধান সম্পাদক জি এম শাহীন প্রমূখ।

