প্রেস বিজ্ঞপ্তি ঃ জাতীয় দৈনিক ইনকিলাব’র শাহরাস্তি উপজেলা সংবাদদাতা, স্থানীয় দৈনিক চাঁদপুর প্রবাহের নিজস্ব প্রতিনিধি, শাহরাস্তি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও শাহরাস্তি রিপোটার্স ইউনিটির সদস্য সৈয়দ আমরুজ্জামান সবুজের উপর হাজীগঞ্জের টোরাগড় এলাকায় দুস্কৃতিকারীরা হামলা চালিয়ে মারধর করায় এবং তার ব্যবহৃত মোটর সাইকেলে অগ্নিসংযোগ করায় শাহরাস্তি প্রেসক্লাবের পক্ষ থেকে ওই অমানবিক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেসক্লাব নেতৃবৃন্দরা জানান, সাংবাদিক সৈয়দ আমরুজ্জামান সবুজ যানবাহনের সংকটে ঘটনার দিন হাজীগঞ্জ হতে দৈনিক চাঁদপুর প্রবাহ, চাঁদপুর কন্ঠ, চাঁদপুর দর্পণ, ইলশেপাড়, চাঁদপুর বার্তা, চাঁদপুর প্রতিদিন, সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার বান্ডেল নিয়ে মোটর সাইকেল যোগে শাহরাস্তি উপজেলায় আসার পথে উল্লেখিত স্থানে পৌছলে দুস্কৃতিকারীরা তার পথরোধ করে মারধর ও তার ব্যবহৃত মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে। ওই সময় মোটর সাইকেলে থাকা স্থানীয় দৈনিক পত্রিকার বান্ডেল খুলে পত্রিকা গুলো অগ্নিসংযোগ কাজে ব্যবহার করে দুস্কৃতিকারীরা। তাদেরকে সাংবাদিক পরিচয় দিয়েও শেষ রক্ষা হলো না ওই সংবাদকর্মীর ব্যবহৃত মোটর সাইকেলটি। এছাড়া একই স্থানে গত রোববার রাত ৮টায় শাহরাস্তি রিপোটার্স ইউনিটির দপ্তর সম্পাদক, দৈনিক চাঁদপুর জমিন ও সাপ্তাহিক মানবসমাজের শাহরাস্তি প্রতিনিধি সাংবাদিক জসিম উদ্দিনের মোটর সাইকেলও ভাংচুর করে দুস্কৃতিকারীরা। ওই বিভৎস্য ঘটনায় প্রেসক্লাব নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে, অনতি বিলম্বে ঘটনার সাথে জড়িত দুস্কৃতিকারীদের চিিহ্নত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা ও দায়িত্বরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
চাঁদপুর নিউজ সংবাদ
