
চাঁদপুর: চাঁদপুরের কৃতি সন্তান, সাবেক নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিত্ব মোহাম্মদ আবদুল লতিফের দাফন তাঁর নিজ এলাকা পূর্বকল্যান্দী হুজুরের বাড়ীর মাদ্রাসা প্রাঙ্গনে ৬ মার্চ সম্পন্ন হয়েছে।
এর পূর্বে এলাকার মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা বাদ আছর অনুষ্ঠিত হয়।
জানাযা পূর্বে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডঃ জহিরুল ইসলাম, মরহুরের মেয়ের জামাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সুপারেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আনিছুর রহমান পবন, এডঃ তাফাজ্জল হোসেন, এডঃ এম এ খালেক, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আঃ আজিজ খান দুদু, বেগম মসজিদের খতিব মুফতি মাওলানা মাহবুবুর রহমান, মাদ্রাসার সভাপতি মেলেটারী মোখলেছুর রহমান প্রমুখ।
জানাযায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানসহ এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। পরিচালনা করেন বাবুরহাট বাজার কমিটির সভাপতি মোঃ দেলোয়ার খান।
জানাযার নামাজ পড়ান মাওলানা নূর হোসেন। মোহাম্মদ আবদুল লতিফ গতকাল ভোর ৬টায় ঢাকার ধানমন্ডিস্থ তাঁর বাসায় ইন্তেকাল করেন (ইন্নালি….রাজেউন)।
তিনি স্ত্রী, ১ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, তিনি বিসিএস প্রশাসনে সরকারি চাকুরীজীবন শুরু করে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৌলভীবাজারের এসডিও, সিলেট, নড়াইল, মাগুরার জেলা প্রশাসক, দুদকের পরিচালক, পর্যটন কর্পোরেশন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ সর্বশেষ নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হয়ে অবসরে যান। এরপরে তিনি এলজিইডির কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। চাকুরীজীবনে অত্যন্ত আদর্শ ও সততার সাথে তিনি কাজ করেন। তাছাড়া এলাকায় অনেক ধর্মীয় প্রতিষ্ঠানসহ তিনি বহু উন্নয়ন কাজ করে গেছেন।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/এমএমএ/
