
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: নিজ হাতে প্রেমিকার উদ্দেশ্যে চিঠি লিখে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেস্টাস লিখে ফরিদগঞ্জে শামিম হোসেন সরকার (১৫) নামে এক কিশোর আত্মহনন করেছে।
বুধবার গভীর রাতে পৌর এলাকার সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে থানা পুলিশ বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করেছে।
জানা গেছে, পৌর এলাকার পশ্চিম বড়ালী গ্রামের আবুল বাশার সরকারের ছেলে দিনমজুর শামিম প্রেমিকা কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে বুধবার রাতে প্রেমিকার উদ্দেশ্যে নিজ হাতে চিঠি লিখে এবং নিজ বাড়ির ছাদে হাত কেটে রক্ত দিয়ে মুঠো ফোন নাম্বার লিখে। পরে পাশের ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহনন করে।
এদিকে বুধবার বিকালে উপজেলার চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের পূর্ব সন্তোষপুর গ্রামের রাঢ়ি বাড়িতে সুইটি আক্তার(২৪) নামে দুই সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করেছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, দুইটি লাশ উদ্ধারের ঘটনা স্বীকার করেন। উভয় লাশের ময়না তদন্তের জন্য চাঁদপুর প্রেরণ করা হয়েছে।
চাঁদপুরনিউজ/এমএমএ/
